খালেদা জিয়ার ধৈর্য-দৃঢ়তা আমাদের জন্য শিক্ষণীয় উদাহরণ : তাসনিম জারা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ডা. তাসনিম জারা। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) তার মৃত্যুতে শোক জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন তাসনিম জারা।

পোস্টে তিনি লেখেন, ‘রাজনীতির কঠিনতম সময়গুলোতে বেগম খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি। মতভেদ থাকতেই পারে, থাকবে। কিন্তু তার ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তা আমাদের মত তরুণ রাজনীতিবিদের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।’

তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন। তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।’

উল্লেখ্য, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft