ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালো আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৭:১৮ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে একই রকম ফল ছিল ব্রাজিল আর্জেন্টিনার। একটি জিতে একটি হেরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দলই ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। 

আজ বৃহস্পতিবার ঘোষিত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনাকে পেছনে ঠেলে দিয়ে এক নম্বরে উঠে এসেছে স্পেন। আর্জেন্টিনা নেমে গেছে ৩ নম্বরে।

ইসরায়েলকে বয়কটের দাবিতে টাইমস স্কয়ারে বিলবোর্ড

ব্রাজিল ৫ থেকে এক ধাপ নেমে এখন ৬ নম্বরে। সর্বশেষ দুই ম্যাচ জেতা ফ্রান্স এক ধাপ এগিয়ে অবস্থান করছে দুই নম্বরে।

বাংলাদেশ গত ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি খেলে গোলশূন্য ড্র করেছে। পরের ম্যাচটি হয়নি নেপালে ছাত্র-জনতার আন্দোলে অস্থিরতা তৈরি ও সরকার পতনের পর। বাংলাদেশের সামান্য পয়েন্ট বাড়লেও তা র্যাংকিয়ে প্রভাব পড়েনি। তাই আগের মতো ১৮৪তম অবস্থানেই আছে।

মেসি গোল করলে জিতে যায় মায়ামি!

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল উন্নতি হয়েছে পকিস্তানের। ২০১ থেকে দুই ধাপ এগিয়ে তারা এখন ১৯৯ নম্বরে। ভারত এক ধাপ নেমে ১৩৪ নম্বরে এবং শ্রীলঙ্কা ১ ধাপ নেমে ১৯৭ নম্বরে। অপরিবর্তিত আছে মালদ্বীপ (১৭১), নেপাল (১৭৬), ভুটান (১৮৬)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   ফিফা র‍্যাঙ্কিং   ফিফা   আর্জেন্টিনা   ব্রাজিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft