তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৯:৪০ পিএম

আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া অনেক এলাকায় নদী পানির বেড়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি সমতল এ সময়ে বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

জ/উ
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগ সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের
বিকালে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

বিকালে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
ফরিদপুরে আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরে আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা ব্লক করে রেখেছেন তাদের কাউকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লালমনিরহাট   নীলফামারি   রংপুর   কুড়িগ্রাম   ফেনী   চট্টগ্রাম   সিলেট   সুনামগঞ্জ   মৌলভীবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft