সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম

সেবাগ্রহীতাদের হয়রানি না করার জন্য কর আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স রিপ্রেজেন্টিটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।

উপদেষ্টা বলেন, জনমানুষের হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা আনতে চায় অন্তর্বর্তী সরকার। এই সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে।

এসময় কর আইনজীবীদের প্রতি সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা।

আর এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, আগামী বছর থেকে করপোরেট কর দাখিল পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরই তৈরি করা হবে কর অ্যাপস।

কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

জ/দি
অর্থনীতি শক্তিশালী করতে চীনে রপ্তানি বাড়ানো জরুরি: বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতি শক্তিশালী করতে চীনে রপ্তানি বাড়ানো জরুরি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তৈরি পোশাকসহ অনেক খাতে বাংলাদেশ এগিয়ে থাকলেও সামগ্রিকভাবে পিছিয়ে আছে।
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৬৫ বিলিয়ন ডলার

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৬৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)
টানা তৃতীয় দিনের মতো বাড়ল স্বর্ণের দাম

টানা তৃতীয় দিনের মতো বাড়ল স্বর্ণের দাম

টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা
বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য

বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য

আগামীকাল মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) ঢাকায় বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে অনিয়মিত অভিবাসন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)   আইনজীবী   অর্থ উপদেষ্টা   সেবাগ্রহীতা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft