ঢাকা সেনানিবাসে ব্যস্ততম দিন কাটিয়েছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধান
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম

বাংলাদেশ সফরে আসা মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি আজ ঢাকায় টানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ততম দিন কাটিয়েছেন ঢাকা সেনানিবাসে। রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দিনের শুরুতে তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ঢাকা সেনানিবাসে নৌবাহিনী সদর দপ্তরে যান। সেখানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়। মেজর জেনারেল হিলমি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধানের সাথে তিনি পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কার্যক্রমের উপর ব্রিফিং দেওয়া হয়।

এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল, মালদ্বীপ হাইকমিশনের কর্মকর্তা, নৌবাহিনীর পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে মেজর জেনারেল হিলমি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া প্রতিনিধি দলটি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি এবং চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে।

চট্টগ্রামে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিন দিনের সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে।

জ/উ
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগ সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের
বিকালে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

বিকালে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
ফরিদপুরে আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরে আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা ব্লক করে রেখেছেন তাদের কাউকে
ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমানের শোক

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমানের শোক

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   মালদ্বীপ   ন্যাশনাল ডিফেন্স ফোর্স   ঢাকা সেনানিবাস   আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft