বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) অনুষ্ঠানের আয়োজন করে।
 
বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। বিএনপির পেছনে দলগুলোর লাগা দেখে এখন আমার মনে হয় বিএনপিই ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি, একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, জনগণ রুখে দেবে। আর যারা যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছেন না, তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন।’

তিনি বলেন, ‘আপনারা একটা ঐক্যজোট করেন। করে ৩০০ আসনে ৩০০ প্রার্থী দেন। বিএনপি এককভাবে ৩০০ প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফলের পরে গুনে নিয়েন কত ভোট পেলেন, জামানতটা রাখতে পারলেন কি না!’ 
 
বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি নাই, এই আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পরলেন, তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি কইরেন না। ইতোমধ্যেই আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান। সংগঠনটির সদস্য সচিব জাকির হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দীন খান উজ্জ্বল। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয়, মহানগরসহ বিভিন্ন শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণ এবং জাসাসের প্রকাশিত গানের সিডি মোড়ক উন্মোচন করা হয়।

জ/উ
দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না: শিবির সভাপতি

দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না: শিবির সভাপতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী
নির্বাচন ঠেকাতে ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হচ্ছে: শামসুজ্জামান দুদু

নির্বাচন ঠেকাতে ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হচ্ছে: শামসুজ্জামান দুদু

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে
তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে
সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহউদ্দিন আহমদ

সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহউদ্দিন আহমদ

সুষ্ঠু নির্বাচন আয়োজন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   স্থায়ী কমিটি   গয়েশ্বর চন্দ্র রায়   রাজধানী   কেন্দ্রীয় শহীদ মিনার   সাংস্কৃতিক অনুষ্ঠান   জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft