জাকসু নির্বাচনে পদত্যাগ করেছেন আরও এক কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গতকাল পদত্যাগ করেছিলেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেন। এবার সেই তালিকায় নাম লেখালেন আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।

আজ শনিবার দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

"মাহফুজের ওপর হামলার মৌন সম্মতিকারীরাও শেষ পর্যন্ত এর শিকার হবে"

এর আগে পদত্যাগের সময় মাফরুহি সাত্তার বলেছিলেন, নির্বাচনে আমি অনেক অনিয়ম দেখেছি, যা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়।

তবে এর মাঝেই জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল সন্ধ্যায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। আজ দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। টানা তিন দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় জানায়  নির্বাচন কমিশন। এ নির্বাচন নিয়ে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   জাকসু   নির্বাচন   পদত্যাগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft