"মাহফুজের ওপর হামলার মৌন সম্মতিকারীরাও শেষ পর্যন্ত এর শিকার হবে"
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম

অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র মাহফুজ আলমকে যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

নাহিদ ইসলাম জানান, লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রেও তাকে হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়। তার অভিযোগ, “বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা হচ্ছে। কারণ মাহফুজ আলমই এখন মূল টার্গেট। আজ তিনি, কাল আমরা সবাই টার্গেট হবো।”

তিনি বলেন, গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। যারা মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি তৈরি করছে, তারাও শেষ পর্যন্ত এর শিকার হবে।

জাকসু নির্বাচন: দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তি ও দায়বদ্ধতার রাজনীতির ডাক দিয়েছিলেন মাহফুজ আলম—কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তার মতে, ফ্যাসিবাদ বিরোধিতার নামে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধপরায়ণ রাজনীতি শুরু হয়েছে বিভিন্ন গ্রুপে, যা শেষ পর্যন্ত আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।

তিনি সতর্ক করে বলেন, “সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিলেন—যদি ততদিন তিনি বেঁচে থাকার সুযোগ পান।”

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮০৯

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলমের ওপর বারবার হামলার ঘটনায় সরকার কখনো কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিবও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। বরং সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে ভেতরে তাকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার ও উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   মাহফুজ আলম   হামলা   এনসিপি   নাহিদ ইসলাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft