জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যু নিয়ে আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জাকসু নির্বাচন: দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

এতে তিনি লিখেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ 

শফিকুর রহমান লেখেন, ‘আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮০৯

পোস্টের শেষে জামায়াত আমির লিখেছেন, ‘তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা'য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।’

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস চারুকলা বিভাগের প্রভাষক। তিনি জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সিনেট হল থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন এই শিক্ষিকা। তাৎক্ষণিক সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   জাকসু   নির্বাচন   জামায়াত আমির  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft