সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮০৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা বর্জন চবি ছাত্রদলের

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৮০৯ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, ওয়ান শুটারগান একটি, দেশীয় পিস্তল একটি, গুলি ৪ রাউন্ড, বার্মিজ চাকু ৪টি এবং রাবার কার্তুজ একটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   পুলিশ   অভিযান   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft