ঢাকার আবহাওয়া নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ এএম

রাজধানী ঢাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ‘১১ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না। এ ছাড়া বুধবার ঢাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পর। বিশেষ করে দুপুরের পর বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে ঢাকায়।

রাণীশংকৈলে শ্যালো মেশিন চুরির অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে।

গুরুদাসপুরে ইউএনও-সচিবের উদ্যোগে শিশুর সফল অপারেশন

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৫২ মিলিমিটার। ঢাকায় এসময় রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটারেরও কম।

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে, ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৫ ডিগ্রি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঢাকা   আবহাওয়া   আবহাওয়া অধিদপ্তর   বৃষ্টি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft