মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ এএম

মালয়েশিয়ায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে নিচে চাপা পড়ে বিল্লাল মোল্লা (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়ার জোহরবারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বিল্লাল মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে। তার ঐশী ইসলাম নামে চার বছর বয়সের একটি মেয়ে রয়েছে। 

নিহত বিল্লালের স্ত্রী ইয়াসমিন খাতুন বলেন, আমার স্বামী ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় যান। সেখানে জোহরবারু এলাকায় তিনি কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। আজ সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তিনি আমার ও মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেছেন। এরপর সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে তার বন্ধু মামুন আমাকে ফোন করে জানায় তিনি আর বেঁচে নেই।

বিল্লালের বাবা জব্বার মোল্লা জানান, আমার ছেলের বন্ধু আমাদের কাছে ছবি ও ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আমার ছেলে ভবন নির্মাণের কাজে ব্যবহৃত ক্রেন থেকে কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে ভারি বালতির নিচে চাপা পড়ে মারা গেছে। আমার ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে দাবি আমার ছেলের লাশটি যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেয়।

স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল সরকার বলেন, বিল্লাল খুব ভালো ছেলে। সে এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। পরে জীবিকার তাগিদে সে মালয়েশিয়ায় পাড়ি জমায়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জ/উ
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি

উত্তর আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টারত এক বাংলাদেশি মারা গেছেন। সাগর
মালয়েশিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মালয়েশিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী বড়সড় অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে রাতের আঁধারে চালানো

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মালয়েশিয়া   দুর্ঘটনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft