বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ এএম

আগামীকাল মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) ঢাকায় বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে অনিয়মিত অভিবাসন এবং বাণিজ্য ইস্যু গুরুত্ব পাবে।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, মঙ্গলবারের বৈঠকে ঢাকার পক্ষ থেকে বাণিজ্য ইস্যুতে জোর দেওয়ার কথা রয়েছে। অন‌্যদি‌কে, ইইউ অনিয়মিত অভিবাসন ইস্যুতে গুরুত্ব দি‌তে পা‌রে।

নির্ভর‌যোগ‌্য এক‌টি সূ‌ত্রের বরা‌তে জানা গে‌ছে, অভিবাসন ও বাণিজ্য ইস্যুতে নিয়মিত সংলাপে অংশ নিতে ইইউ কমিশনের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় এসেছেন।

সরকারের একজন কর্মকর্তা জানান, ইইউভুক্ত দেশগুলোতে অনিয়মিত অভিবাসন একটি বড় উদ্বেগের বিষয়। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উভয়পক্ষ আলোচনা করবে। সংলাপে ইইউ প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সঙ্গে অভিবাসন নিয়ে গঠনমূলক আলোচনা করা। যার লক্ষ্য হলো- উভয়পক্ষের জন্য উপকারী একটি কাঠামো তৈরি করা, যা অনিয়মিত অভিবাসন রোধ করতে এবং বৈধ অভিবাসনকে উৎসাহিত করতে সাহায্য করবে।

তিনি আরও জানান, ইইউ তাদের বাহ্যিক সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করতে চায় এবং অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে। অভিবাসনের পাশাপাশি বাণিজ্য, মানবাধিকার এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রযেছে।

জ/উ
টোটালগ্যাস বাংলাদেশকে কিনে নিচ্ছে ওমেরা পেট্রোলিয়াম

টোটালগ্যাস বাংলাদেশকে কিনে নিচ্ছে ওমেরা পেট্রোলিয়াম

ফরাসি কোম্পানি টোটালগ্যাসের বাংলাদেশে এলপিজি ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। যৌথ উদ্যোগে গঠিত
আগস্টে মূল্যস্ফীতি কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন

আগস্টে মূল্যস্ফীতি কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন

চলতি বছরের আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে গত আগস্ট
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার
প্রতি মাসে ব্যবসায়ীদের কথা শুনবে এনবিআর

প্রতি মাসে ব্যবসায়ীদের কথা শুনবে এনবিআর

ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সকল অংশীজনের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   ইউরোপীয় ইউনিয়ন   অভিবাসন   বাণিজ্য   মানবাধিকার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft