যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৭:৪৬ পিএম

উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি

দেশে ফেরত আসাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার হওয়ার পর থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে তিন ধাপে ১৮৭ জন বাংলাদেশি ফিরেছেন বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রবাস   যুক্তরাষ্ট্র   বাংলাদেশি     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft