ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত ‘ফুটবল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া ইসলামের শিক্ষা নয় : রিজভী

সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না চাইলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা ও ভালো আদর্শের রাজনীতি স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে উন্নীত হবো ইনশাআল্লাহ যখন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না।

বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাশেদ খাঁনের

তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা হলো নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন বজায় রাখা, গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে যেন কেউ কারও বাধা হয়ে না দাঁড়ায়, রাজনৈতিক চর্চার ক্ষেত্রে জবরদস্তি কোনো মনোভাব না থাকা এবং জনগণ যেন আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে।

বিএনপির এই নেতা বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শ উপস্থাপন করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা ও লালন করতে হবে, তাহলেই অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্ত হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   সালাহউদ্দিন     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft