মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া ইসলামের শিক্ষা নয় : রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৭ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৬:০৩ পিএম

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়, ইসলামের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আজ আমরা গণতন্ত্রের কথা বলি, রাষ্ট্রীয় চেতনার কথা বলি- অথচ পৃথিবীর ইতিহাসে আরবের সেই মহামানব আমাদের জন্য নিদর্শন হয়ে আছেন। কিন্তু আমরা তার শিক্ষা গ্রহণ না করে নিজেদের ধর্ম ও ইসলামকে বিভিন্ন ফেরকা, বিভাজন ও নানা ধরনের কথাবার্তায় বিভক্ত করছি। অথচ আমাদের মহানবী ছিলেন ঐক্যের প্রতীক।

তিনি বলেন, আজ যে মহামানবকে কেন্দ্র করে এখানে আলোচনা ও মিলাদের আয়োজন করা হয়েছে, তার সম্পর্কে বিস্তারিত বলা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। বরং বলা যায়, তা সম্ভব নয়। তিনি আল্লাহর কাছ থেকে পাওয়া বাণী মানবজাতির মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং রেখে গেছেন এক অনন্য আদর্শ।

বিএনপির এই নেতা বলেন, তার ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলিই ছিল অনুসরণের মতো উদাহরণ। যদি আমরা সামান্যতমও তা অনুকরণ ও লালন করতাম, তবে এ দেশে অন্যায়-অপরাধ, কুপ্রবৃত্তি, পাপাচার, হানাহানি ও রক্তারক্তি অনেক আগেই বন্ধ হয়ে যেত।

রিজভী আরও বলেন, যিনি আমাদের প্রকৃত মডেল, যিনি আদর্শের প্রতীক, আমরা তাকে অনুসরণ করি না, তার অনুকরণ করি না। আর এটাই আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। এতে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

জ/উ
বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাশেদ খাঁনের

বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাশেদ খাঁনের

চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা
আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন: জামায়াতকে ফারুক

আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন: জামায়াতকে ফারুক

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন
নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে: খসরু

নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে: খসরু

নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঈদে মিলাদুন্নবী (সা.)   ইসলাম   বিএনপি   অ্যাডভোকেট রুহুল কবির রিজভী   মাজার   দোয়া মাহফিল   গণতন্ত্র   রাজধানী   নয়াপল্টন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft