আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে: প্রধান বিচারপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন, আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে। ’

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আর্চবিশপস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ চাইলেন মির্জা ফখরুল

সাংবাদিকরা জানতে চান— কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় সাংবিধানিক গণতন্ত্র কি মবতন্ত্রের কাছে বাধা হতে চলেছে? এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আজ অনুষ্ঠানে সংবিধান, মদিনা সনদ বিরাট আদর্শের কথা বলেছি, সেই আদর্শ অর্জনে কোনো না কোনো সময় বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায়, ধারাবাহিকতা অনেক সময় আটকে যায়, তবে তার জন্য পিছপা হওয়া যাবে না। আজকে যে আলোচনা আমরা করলাম, আপনার ধর্ম, আপনার জেন্ডার, আপনার বর্ণ, আপনার গায়ের কি রং কিছুই আসে যায় না, আমাদের সব কিছুর উর্ধ্বে উঠতে হবে। সেটাই আজকের মেসেজ ছিল। আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে, যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন। আমাদের একসাথে বসে, এগুলো যে ঘটনা ঘটছে, এর সূত্রপাত খুঁজে বের করতে হবে। এই ঘটনায় নিরুৎসাহিত হবেন না, এগিয় যেতেই হবে। ’

আলু রপ্তানিতে আমরা প্রণোদনা দিচ্ছি: বাণিজ্য উপদেষ্টা

আরেক প্রশ্নে সাংবাদিকরা জানতে চান— এ ধরনের ঘটনার পেছনে প্রধান কারণ কী? আমাদের পারস্পরিক আস্থা-ভরসা কি কমছে, নাকি রাজনৈতিক কারণও আছে? উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘সমাজ ব্যবস্থার কাছ থেকে, রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি, সেটা আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে মনে করি, আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। তবে আমাদের জিজ্ঞেস করতে হবে আমরা কি একটু বেশি চাইছি? আমরা কি খুব তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যেতে চাইছি? একটু সহিষ্ণু হতে হবে। একটু পেশেন্স হতে হবে। একটু রিয়েলিস্টিক হতে হবে। ’

উল্লেখ্য, ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছেছে। কাকরাইলে আর্চবিশপস ভবনে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft