ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয় : জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৫ এএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তার ভক্ত-অনুরাগীদের। যদিও তার অভিনয়ের গভীরতায় বুঁদ হয়ে যান দর্শকরা। তার সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি। তারপরও ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পই বললেন অভিনেত্রী।

ছোটপর্দার টেলিভিশনে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্যজীবনে ভাঙন। তার পর থেকেই যেন ‘একলা চলো রে’ নীতিতে বিশ্বাসী জয়া আহসান। এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ। বাংলাদেশের ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই  কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’তেও সমাদৃত তার অভিনয়। তবে কোনো সাফল্যই যে একদিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে জাহিদ হাসান নামে এক ব্যক্তির লেখা নিয়ে জয়া লিখেছেন, জীবনের কোনো সফলতাই শাপলা ফুলের মতো নয় যে, পুকুরের ওপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভেতর থেকে ওঠাতে হয়।

জয়া কখনো ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন। আবার কখনো জানিয়েছেন, জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার। তাই বাড়ির লোকজন, বাগান ও পোষ্যকে নিয়ে অবসর কাটান বলেই জানান অভিনেত্রী।

জ/উ
জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার

টেলিভিশনের পরিচিত মুখ আশিস কাপুর এবার বড় এক বিতর্কের মুখে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে
পুজো উদ্বোধনে কোন তারকার কত পারিশ্রমিক?

পুজো উদ্বোধনে কোন তারকার কত পারিশ্রমিক?

দুর্গাপূজার খুব বেশি দিন বাকি নেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর
নতুন সাজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

নতুন সাজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ
এবার নতুন গান নিয়ে আসছেন লেডি গাগা

এবার নতুন গান নিয়ে আসছেন লেডি গাগা

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ওয়েনসডে’-এর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্বে যোগ দিতে যাচ্ছেন লেডি গাগা। জেনা অর্টেগার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জনপ্রিয়   অভিনেত্রী   জয়া আহসান   সৌন্দর্য     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft