ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৯:৪৪ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে যদি পশ্চিমা সেনা মোতায়েন করা হয় তবে তারা মস্কোর বৈধ হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠবে।

স্থানীয় সময় শুক্রবার ভ্লাদিভোস্তকে এক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে পুতিন এই মন্তব্য করেন।

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

পুতিনের এই মন্তব্য এসেছে একদিন পরেই যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পুতিন বলেন, যদি সেখানে পশ্চিমা সেনা পাঠানো হয় বিশেষ করে এখন, যখন যুদ্ধ চলছে। তাহলে তাদের লক্ষ্যবস্তু করা হবে।

তিনি আরও বলেন, যদি কোনো শান্তি চুক্তি বা দীর্ঘস্থায়ী শান্তির সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাহলে ইউক্রেনের মাটিতে পাশ্চিমা বাহিনীর উপস্থিতির কোনো যৌক্তিকতা থাকবে না।

নতুন বিশ্বব্যবস্থার ডাক দিলেন শি জিনপিং, পাশে থাকার আশ্বাস পুতিনের

রাশিয়া বহুদিন ধরেই দাবি করে আসছে, ন্যাটো যাতে ইউক্রেনকে সদস্যপদ না দেয় এবং সেখানে সেনা মোতায়েন না করে— সেটাই যুদ্ধ শুরুর অন্যতম কারণ।

ইউক্রেন চায়, ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকাতে পশ্চিমা শক্তির সুসংহত নিরাপত্তা সহায়তা।

ফ্রান্স ও ব্রিটেন এরই মধ্যে যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনে সেনা মোতায়েনের সম্ভাবনার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনা ইউক্রেনে যাবে না, তবে তারা আকাশসীমায় সহায়তা ও অন্যান্য সমর্থন দিতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   রাশিয়া   ভ্লাদিমির পুতিন   ইউক্রেন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft