আলু রপ্তানিতে আমরা প্রণোদনা দিচ্ছি: বাণিজ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে। আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি। আর চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

এর আগে, দুপুর পৌনে ১টায় তাকে বহনকারী হেলিকপ্টার ওই বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বছির উদ্দিন আরও বলেন, টিসিবি আলু কিনবে, অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে। কিন্তু সেটা যথেষ্ট হবে বলে আমি মনে করি না। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায় কারণ গত বছর ফলন বাম্পার ছিল।

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

তিনি বলেন, গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলশ্রুতিতে আলু ভালো হয়েছে, আর বেশি হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। কিছু আলু আমরা রপ্তানি করতে পারলে এই সংকট আমরা মোকাবিলা করতে পারবো। আর আলু নিয়ে কোনো সিন্ডিকেট করে থাকলে অবশ্যই ব্যবস্থা আছে।

প্রতিবছর বিদেশে ১০ লাখ কর্মসংস্থান হচ্ছে: আসিফ নজরুল

হেলিকাপ্টার থেকে নেমে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গোপীনাথপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েদ খানকা শরীফে গিয়ে জুমার নামাজ আদায় করেন। এরপর খানকা শরীফ চত্বরে উপদেষ্টার শ্বশুর জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাণিজ্য উপদেষ্টা   আলু   রপ্তানি   প্রণোদনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft