বিমান আটকে দিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৪ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজ নেপাল যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭১ এ। দুপুর ১টা ৩০ মিনিটে উড়াল দেওয়ার নির্ধারিত সময় থাকলেও বিমানের ট্যাংক ফুটো হওয়ার কারণে ফ্লাইটটি বাতিল হয়। পরে নতুন করে সন্ধ্যা ৭টায় ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণেই ফ্লাইট রিশিডিউল করা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা নির্ধারিত সময়ের অনেক আগেই ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে অপেক্ষায় ছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় পড়েছেন চরম ভোগান্তিতে। দীর্ঘ সময় বিমানবন্দরে বসে থাকার বাইরে তাদের কোনো উপায় ছিল না।

সবচেয়ে হতাশার বিষয় হলো, এতক্ষণ অপেক্ষায় থাকা খেলোয়াড়দের জন্য বিশেষ কোনো ব্যবস্থাও নেয়নি বিমান কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইটের রিশিডিউল করা হয়েছে। সন্ধ্যা ৭টায় এটি ছেড়ে যাবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ’

তবে খেলোয়াড়দের বিশ্রামের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, ‘না, এরকম কোনো ব্যবস্থা নেই। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি। ’

জাতীয় দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু সবকিছু আগে থেকে ঠিক করা ছিল, তাই আমরা বলছি, এমনটা তো হতে পারে না। এখানে বসার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। খেলোয়াড়েরা কী করবে? সবকিছু মিলিয়ে আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি।

জ/উ
হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীকে ছাড়াই নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ
ব্রাইটনের বিপক্ষে সিটির হার, জয় দিয়ে মৌসুম শুরু লিভারপুলের

ব্রাইটনের বিপক্ষে সিটির হার, জয় দিয়ে মৌসুম শুরু লিভারপুলের

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুরুটা ভালো হলেও ধারাবাহিক থাকতে পারছে না ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে
চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে ভারত। তাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি
লিভারপুল-আর্সেনাল মহারণ আজ রাতে

লিভারপুল-আর্সেনাল মহারণ আজ রাতে

প্রিমিয়ার লিগের মৌসুম শুরুর পর মাত্র দুই সপ্তাহ পার হয়নি এখনও। সর্বোচ্চ ৩টি করে ম্যাচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft