হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীকে ছাড়াই নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ৯ সেপ্টেম্বর।

ইংল্যান্ড থেকে সরাসরি নেপাল এসে ম্যাচ দুটি হামজা খেলবেন বলেই আশায় ছিলেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ব্রাইটনের বিপক্ষে সিটির হার, জয় দিয়ে মৌসুম শুরু লিভারপুলের 

বাফুফেও সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল হামজাকে পাওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত আশাভঙ্গ হতে হয়েছে। হামজা খেলতে পারবেন না এই দুই ম্যাচ। মঙ্গলবার হামজাকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসলেও হামজাকে না পাওয়ার বিষয়টি আগেই আভাস পেয়েছিলেন কোচ। তাই তো তিনি সেভাবেই দলকে অনুশীলন করিয়েছেন। সোমবার অনুশীলনের আগে গণমাধ্যমে কথা বলার সময় সেই আভাস দিয়েছিলেন কোচ। তিনি বলেছিলেন, ‘নেপাল সফরের জন্য এই দলটি প্রস্তুত। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’

চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

আমের খান বলেছেন, ‘হামজাকে পেতে ফেডারেশন চেষ্টা করেছিল। তার এজেন্টের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছিল। সর্বশেষ ম্যাচে হামজা ইনজুরিতে পড়ায় আপাতত এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেস্টার সিটি। এজেন্ট সেটা জানিয়ে দিয়েছেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   বাংলাদেশ ফুটবল ফেডারেশন   হামজা চৌধুরী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft