বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ এএম

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা একটি ঘোষণা অনুযায়ী, ভার্জিনিয়ার বাসিন্দা সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

একই ঘোষণায় আরও কিছু নতুন নিয়োগ ও মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের রাষ্ট্রদূত ও সের্গেই গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়নগুলো সিনেটের অনুমোদনের পর চূড়ান্ত হবে।

স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থাকা ক্রিস্টেনসেনের অফিসিয়াল প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি আগেও বাংলাদেশে কাজ করেছেন। ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনের শুরুতে তিনি স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন। যদিও বর্তমানে এ নামে আর কোনো অফিস নেই।

ক্রিস্টেনসেনের অন্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে- স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সের আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (২০১৬-২০১৯) এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির সংখ্যাগরিষ্ঠ কর্মীদের একজন পিয়ারসন ফেলো (২০১৫-২০১৬)।

এছাড়াও তিনি উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, ব্যুরো অব ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের সাইবার কো-অর্ডিনেটর, ম্যানিলায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক ডেপুটি কাউন্সিলর, সান সালভাদরে মার্কিন দূতাবাসে ডেপুটি ইকোনমিক কাউন্সিলর, রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল হিসেবে কাজ করেছেন।

পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে ঢাকার মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব শেষ করেন। এরপর থেকে ঢাকার মার্কিন দূতাবাস রাষ্ট্রদূত ছাড়াই চলছে।

এরপর থেকে বেশ কয়েকজন চার্জ ডি অ্যাফেয়ার্স এই পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমান চার্জ ডি অ্যাফেয়ার্স লিসা জ্যাকবসন গত জানুয়ারি থেকে এ দায়িত্ব পালন করছেন।

জ/উ
একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য জরুরি: সৈয়দা রিজওয়ানা

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য জরুরি: সৈয়দা রিজওয়ানা

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ অনুষ্ঠানে প্রধান
নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশ

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশ

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের নির্দেশ
অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

অন্তর্বর্তী সরকারকে প্রতি পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   মার্কিন রাষ্ট্রদূত   কূটনীতিক   ব্রেন্ট ক্রিস্টেনসেন   হোয়াইট হাউস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft