বিসিবি নির্বাচনে লড়বেন আমিনুল ইসলাম বুলবুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে তিনি নির্বাচনে না থাকার ইঙ্গিত দিয়েছিলেন। এবার পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বুলবুল।

আজ মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। 

ব্রাইটনের বিপক্ষে সিটির হার, জয় দিয়ে মৌসুম শুরু লিভারপুলের

এসময় তিনি জানান, “আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য। এখানে সভাপতির পদে সরাসরি ভোট হয় না, পরিচালকদের ভোটের মাধ্যমেই সভাপতি নির্ধারিত হন। তাই আমি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করব।”

চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকের পদ তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে আসেন আরও ১০ জন এবং বিশেষ কোটায় একজন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন দু’জন পরিচালক। সবমিলিয়ে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই বিসিবির পরবর্তী সভাপতি নির্ধারণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ ক্রিকেট বোর্ড   আমিনুল ইসলাম বুলবুল   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft