বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের তিন দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:১১ পিএম

একজন শিক্ষকের পরিবর্তে দুজন শিক্ষক বদলি কার্যকর করা, একই সফওয়্যারের মাধ্যমে সম্পদ সমস্কেলে বদলি কার্যকর করা ও নারী শিক্ষকদের স্বামীর কর্মস্থলে বদলি কার্যকরে দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। 

গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) মিলনায়তনে আযোজত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এসময় বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মো. সরোয়ার বলেন, তিনি এনটিআরসি’র মাধ্যমে ২০২২ সালে মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত একজন ইংরেজি বিষয়ের প্রভাষক। তাকে নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হয়েছে। যা আদৌ সত্য নয়। শূন্য বদলি নীতিমালা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই  নীতিমালা অনুসারে সেপ্টেম্বর মাসে শূন্য পদের তালিকা সংগ্রহ করা এবং ১২.২ ধারা অনুসারে যথাসময়ে বদলি কার্যকর করা। এর ব্যত্যয় ঘটলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কঠোর কর্মসূচি দেয়া হবে এবং এই নীতিমালা একটু সংশোধনের প্রয়োজন বলে তিনি মনে করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ   বদলি   ক্র্যাব   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft