শাকিব আমাকে মটু বলে পঁচাতো, এখন আর সুযোগ নেই: অপু বিশ্বাস
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১:৫১ এএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৬:৪২ পিএম

বিচ্ছেদ হলেও ছেলে আব্রাম খান জয়ের কারণে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পুরোপুরি দূরত্ব তৈরি হয়নি চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সুযোগ পেলে এখনও দেখা হয় তাদের। বহুদিন আগে যুক্তরাষ্ট্রে ছেলে ও অপুর সঙ্গে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছিল শাকিবকে।

বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা খোলাখুলি বলেছেন অপু বিশ্বাস। প্রায়ই স্মৃতিচারণ করেন তাদের একসঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলোর। সম্প্রতি এক পডকাস্টে এমনই এক মজার অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

অপু বিশ্বাস জানান, একসময় শাকিব খান মজা করে তাকে ‘মটু’ বলেছিলো! আর তা শুনেই নিজের ওজন কমিয়ে ফেলেন নায়িকা। অনেক মজার স্মৃতি আছে। একটা ঘটনা বলি, সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল। আমি আসতে একটু দেরি করি। জয় আইসক্রিম খেতে চাইলে আমি সেটা আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি তখন দৌড়ে গিয়ে বলছিলাম- এই আমাকে নেবে না?

অপু আরও যোগ করেন, ‘একটা ভিডিও দেখবেন যেখানে আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটাই জয়ের বাবা করেছিলেন। পরে লোকেরা আমাকে ঘোড়ায় তুলে দেয়। আমি শাকিবকে বললাম ‘তুমি এইটা কেন করলে, ও বলল যে- ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই।’ তখন একটু মোটাও ছিলাম। শাকিব বলল, ‘দৌড়াও, মোটাটা একটু কমবে।’

অপু বিশ্বাস এও বলেন, ‘শাকিব মাঝে মাঝে আমাকে ‘মটু’ বলে পঁচাতো। এখন আর সুযোগ নেই, কারণ আমি শুকিয়ে গেছি।’

জ/উ
বড় পর্দার জন্য প্রস্তুত সাফা কবির

বড় পর্দার জন্য প্রস্তুত সাফা কবির

নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও তার উপস্থিতি দেখা গেছে। তবে
নামের আগে থাকবে ‘ডক্টর’ উপাধি, সুখবর দিলেন মিথিলা

নামের আগে থাকবে ‘ডক্টর’ উপাধি, সুখবর দিলেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা কেবল অভিনয় জগতেই নয় একজন সফল সমাজকর্মী হিসেবেও তিনি পরিচিত। এবার তিনি
নতুন চমক নিয়ে ফিরছেন তাপসী পান্নু

নতুন চমক নিয়ে ফিরছেন তাপসী পান্নু

বলিউডে তাঁকে বলা হয় পরীক্ষামূলক চরিত্রের রানী। অন্যতম এই অভিনেত্রী তাপসী পান্নু। গত এক দশকে
'ক্ষমতায় আসুক এমন কেউ, যারা সীমিতভাবে চুরি করবে'

'ক্ষমতায় আসুক এমন কেউ, যারা সীমিতভাবে চুরি করবে'

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেগাস্টার   শাকিব খান   অপু বিশ্বাস   যুক্তরাষ্ট্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft