শরীয়তপুর কারাগারে হাজতির মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:১৩ পিএম

শরীয়তপুর জেলা কারাগারে খোকন মিয়া (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খোকন মিয়া ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খোলামোড়া মডেল টাউন এলাকার ফজল বেপারীর ছেলে।

জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, খোলামোড়া মডেল টাউন এলাকার খোকন মিয়া একটি যৌতুক মামলার আসামি হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গতকাল সেখান থেকে তাকে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়। বুধবার ভোরে হঠাৎ তিনি চরম অসুস্থতা বোধ করেন। পরে কারাগার থেকে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শরীয়তপুর জেলা কারাগারের জেলার আসমা আক্তার পাপিয়া বলেন, খোকন মিয়া নামের ওই হাজতিকে গতকাল ঢাকার কেরানিগঞ্জ কারাগার থেকে আমাদের শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছিল। আজ ভোরে তিনি হঠাৎ ঘুমের মধ্যে অসুস্থতা বোধ করেন। পরে আমাদের কারাগারের রক্ষিরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

জ/উ
শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত রাত থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাতভর আটকে ছিল
বিমানবন্দরে ১শ' কোটি টাকার কোকেন জব্দ

বিমানবন্দরে ১শ' কোটি টাকার কোকেন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিআখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শরীয়তপুর   জেলা কারাগার   কেরানীগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft