রাণীশংকৈলে তিন হাজার পিস ইয়বাসহ আটক ৪
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫:৫৪ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে ৩ হাজার ১২০ পিস ইয়বাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের পুত্র আশরাফুল ইসলাম (৩৬) কিসমত পলাশবাড়ি কবির হোসেনের পুত্র নুরজামাল (২৮) একই গ্রামের মতিউর রহমানের পুত্র রাজিব রানা (২২) দক্ষিণপাড়া গ্রামের দবিরুল হকের পুত্র মোতালেব হক (২২)। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পাচারকৃত ইয়াবা পায়ুপথে বহন করে নিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকায় তাদের পথরোধ করে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদকের এ চালানটি রাণীশংকৈল হয়ে বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঠাকুরগাঁও   ইয়াবা   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft