চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৮জন আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী এক সফল অভিযান চালিয়েছে যৌথ টাস্কফোর্স। আজ ভোরে গোমস্তাপুর উপজেলায় পরিচালিত এক টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮জনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিএনসি কর্মকর্তা চৌধুরী ইমরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ ভোর ৫টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে একটি টাস্কফোর্স দল গঠন করা হয়। 

সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং কাস্টমসের সমন্বয়ে গঠিত এই দলটি গোমস্তাপুর থানাধীন রহনপুর কেডিসি এলাকার মাদকপ্রবণ অঞ্চলে অভিযান চালায়।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন (ওজনকৃত) এবং ৪৬৯ পুরিয়া, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ, মাদক বিক্রির নগদ টাকা ৫৬ হাজার ১৭৫ টাকা ও অন্যান্য সরঞ্জাম ৩টি হেরোইন পরিমাপক মেশিন ও ১টি মোবাইল ফোন।

আটককৃত ৮ আসামীর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। 

আটককৃতরা হলেন- মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসা: আছমা বেগম (৫৫), ছেলে মো: তানু (৪৫), মো: ইকরামুলের স্ত্রী মোসা: চিরল, তাজুর স্ত্রী বিজলী (৫০) এবং মৃত ইসলামের স্ত্রী বুধি (৫০)। এদের সবার বাড়ি নুনগোলা কেডিসি পাড়ায়।

এছাড়া, মোবাইল কোর্টের মাধ্যমে অপর তিন আসামীর মধ্যে নুনগোলা কেডিসি পাড়ার মোঃ খোশ মোহাম্মদ এর ছেলে মোঃ আরিফ (২৯) ও বাঙ্গাবাড়ি গ্রামের মৃত মজিবুবের ছেলে মো: কাদিরকে (৪৫) এক মাস করে এবং নুনগোলা কেডিসি পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো: মরুকে (৪০) পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

জেলা ডিএনসি কর্মকর্তা চৌধুরী ইমরুল হাসান জানান, মাদক নির্ম‚লে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   চাপাইনবাবগঞ্জ   মাদক উদ্ধার   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft