মোহনগঞ্জে ইউনিয়ন ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:১১ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমাজ- সহিলদেও ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের দাবি- সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রভাব খাটিয়ে পরিষদ ভবনটি তার নিজ গ্রাম জয়পুর গ্রামে নিয়ে যেতে চাইছে। জয়পুর গ্রামটি ইউনিয়নের শেষপ্রান্তে হওয়ায় সেখানে যেতে মানুষের অসুবিধা হবে। এতে করে ইউনিয়নের অনেক গ্রামের মানুষ সেবা বঞ্চিত হবে। তারা স্থান পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

এসময় দাবি না মানলে আরও বৃহৎ কর্মসূচির হুমকিও দেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার বিকালে উপজেলার সহিলদেও গ্রামে মদন-মোহনগঞ্জ পাকা রাস্তার ওপর এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়।

এতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ খান, একই ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য আমিনুল ইসলাম (মনারুল), ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমিনুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন রেনু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান চৌধুরীসহ অসংখ্য মানুষ বক্তব্য দেন।

এলাকাবাসী জানান, এই ইউনিয়নে এ পর্যম্ত যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা তাদের নিজেদের পছন্দ মতো জায়গায় পরিষদের কাজ করেছেন। গত আওয়ামী সরকারের সময় মধ্যবর্তী স্থান হিসেবে সহিলদেও গ্রামে পাকা রাস্তার পাশে ৩০ শতাংশ জমি পরিষদের ভবনের স্থান নির্ধারণ করা হয়। এটি পরিষদের নামে রেজুলেশন করে পাকাপাকি করা হয়। কিন্তু সরকার পতনের পর জয়পুর গ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাফি প্রশাসনকে চাপ দিয়ে তার নিজের গ্রামে  ওই ভবনটি স্থাপন করতে চাইছে। এরই প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ করা অনুষ্ঠিত হয়।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, বিগত সরকারের সময় সহিলদেও সহ সম্ভাব তিনটি জায়গা নির্বাচন করে এর যেকোনো একটিতে  ভবন নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। সরকার পতনের পরে আর এ বিষয়ে অগ্রগতি জানা নেই। এখন এই ইউনিয়নের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে পরিষদের ভবনটি তারা কোন জায়গায় চান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নেত্রকোনা   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft