এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ব্যবহারিক শুরু কবে?
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:৫৫ এএম

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়েই শেষ হবে লিখিত পরীক্ষা।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে নেওয়া হচ্ছে।

লিখিত পরীক্ষা শেষ হলেও শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির চাপ এখনো শেষ হয়নি। আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। একই সঙ্গে অনলাইনে নম্বর এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে তা বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

গত ২৬ জুন শুরু হয়েছিল এবারের এইচএসসি পরীক্ষা। ১০ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে কয়েক দফা স্থগিত হয়। প্রথমে জুলাই মাসের ভয়াবহ বন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় সহিংস পরিস্থিতির কারণে তিন বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। সবশেষ ২১ জুলাই ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম।

এছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। 

গতবারের তুলনায় এ বছর এইচএসসিতে প্রায় ৭৩ হাজার পরীক্ষার্থী কমেছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে পরীক্ষার্থী কমেছে প্রায় দুই হাজার। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। কমেছে সাত হাজারের মতো।

জ/উ
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বড় অংশ বেকার : উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বড় অংশ বেকার : উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১০ লাখ শিক্ষার্থী অনার্স পাস করেন। তাদের মধ্যে ৪০ শতাংশ
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, র‌্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, র‌্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (১৭
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে। আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চলতি   উচ্চ মাধ্যমিক   সার্টিফিকেট   এইচএসসি   অর্থনীতি   প্রকৌশল   ওয়ার্কশপ   রেজিস্ট্রেশন   নিবন্ধন   মাদরাসা   কারিগরি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft