ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:২৮ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৫:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

সোমবার চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি চলতি বছরের জুলাইয়ে চোখ হারান। 

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ। 

এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। 

প্যানেলে আরও ১৩ জন সদস্য পদের প্রার্থী রয়েছেন। সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা আশা করি প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে।”

জ/উ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বড় অংশ বেকার : উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বড় অংশ বেকার : উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১০ লাখ শিক্ষার্থী অনার্স পাস করেন। তাদের মধ্যে ৪০ শতাংশ
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, র‌্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, র‌্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (১৭
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে। আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি
উচ্চমাধ্যমিক রেখেই চালু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

উচ্চমাধ্যমিক রেখেই চালু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   ছাত্রশিবির   মনোনয়নপত্র   কেন্দ্রীয়   পূর্ণাঙ্গ প্যানেল   ইনকিলাব মঞ্চ   ক্যাফেটেরিয়া   সাহিত্য   সাংস্কৃতিক   মুক্তিযুদ্ধ   গণতান্ত্রিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft