রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, র‌্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১১:৫১ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (১৭ আগস্ট)। এদিন একযোগে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অনুষদে পাঠদান কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‌্যাগিংবিরোধী কঠোর নির্দেশনা জারি করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোথাও র‌্যাগিং বা কাউকে র‌্যাগিং করতে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভাগীয় সভার অনুমতি ছাড়া কোনো বর্ষের শিক্ষার্থী অন্য বর্ষের নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, রোববার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। নতুনদের স্বাগত জানিয়ে বলতে চাই, র‍্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কেউ এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আমিরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেছি, অনেক বিশ্ববিদ্যালয় কিছু সিট খালি রেখেই তাদের প্রথম বর্ষের ক্লাস শুরু করে দিয়েছে। কিন্তু আমরা সব সিট পূরণের জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে একসঙ্গে পূরণ করে সবাইকে একই সময়ে ক্লাস শুরু করানোর পরিকল্পনা নিয়েছি।

তিনি আরও বলেন, তথাকথিত আনন্দের জন্য র‌্যাগিং একটি বড় সমস্যা। শিক্ষার্থীদের মেধার বিকাশে এটি বাধা সৃষ্টি করে, মাথায় চাপ বাড়ায় এবং মানসিকভাবে ভেঙে ফেলে। তবে আমরা এমন একটি পড়াশোনার পরিবেশ বজায় রাখবো, যেখানে শিক্ষার্থীরা স্বস্তিতে শিখতে পারবে। এখানে পড়াশোনা হবে সুসংগঠিত ও র‌্যাগিংয়ের কোনো সুযোগ থাকবে না।

জ/উ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে। আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি
উচ্চমাধ্যমিক রেখেই চালু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

উচ্চমাধ্যমিক রেখেই চালু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে,
সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে ২৩৮২ জন

সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে ২৩৮২ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বদলে যাচ্ছে ৪৪তম বিসিএসের ফল

বদলে যাচ্ছে ৪৪তম বিসিএসের ফল

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে এক হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজশাহী   শিক্ষাবর্ষ   স্নাতক   বিশ্ববিদ্যালয়   পাঠদান   নির্দেশনা   সুষ্ঠু   নিরাপদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft