মিয়ানমারের সহিংসতায় বাংলাদেশে প্রবেশদ্বারে কয়েকশ রোহিঙ্গা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:১৭ এএম

সামরিক সহিংসতা ও সংঘর্ষের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। প্রায় ৩০০–৪০০ রোহিঙ্গা নাফ নদীর ওপারে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। কড়া নিরাপত্তার কারণে তারা সীমান্ত পার হতে পারছেন না।

রোববার (১৭ আগস্ট) রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সভায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সভাপতিত্ব করেন।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর নেতা মোহাম্মদ কামাল বলেন, 'প্রতিদিন কিছু কিছু করে রোহিঙ্গারা বিজিবিকে ফাঁকি দিয়ে ক্যাম্পে ঢুকে পড়ছে। বর্তমানে ৩০০ জনের বেশি রোহিঙ্গা জাইল্যা দ্বীপের ওপারে মিয়ানমারের লালদ্বীপের কাছে আশ্রয় নিয়েছে। কিন্তু সীমান্তের এপারে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।'

তিনি জানান, রাখাইন রাজ্যের দখল নিতে মিয়ানমারের জান্তা বাহিনী বোমাবর্ষণ করছে। এদিকে, আরাকান আর্মি ও সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। এই ত্রিমুখী সংঘর্ষে সাধারণ রোহিঙ্গারা বিপদে পড়েছে।

জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কাছে রোহিঙ্গা প্রবেশের আনুষ্ঠানিক তথ্য নেই। তবে ৩ দিন আগে মংডুতে বিমান হামলার ঘটনা ঘটেছে।'

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, 'কঠোর নজরদারির কারণে অবৈধ সীমান্ত পারাপার রোধ করা যাচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় নৌকা প্রবেশ বন্ধ রয়েছে। এ কারণে রোহিঙ্গারা সীমান্তের ওপারে আটকা পড়ে থাকতে পারে।

সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সংলগ্ন সীমান্তের ওপারে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

জাতিসংঘ ও সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কক্সবাজারের ইতোমধ্যে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় নিয়েছে। এর মধ্যেই গত ১৮ মাসে আরও অন্তত দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

জ/উ
বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের
দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে ঢাকায় আজ সকাল
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলার আজ সোমবার পর্যন্ত ১২ জন সাক্ষীর
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম বদলে যাচ্ছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম বদলে যাচ্ছে

নাম বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) । আগামী বছর থেকে ডিআইটিএফের নাম হবে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সামরিক   সহিংসতা   সংঘর্ষ   মিয়ানমার   রাখাইন   রোহিঙ্গা   বিষয়ক   জাতীয়   টাস্কফোর্স   পররাষ্ট্র   সচিব   মিয়ানমার   লালদ্বীপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft