প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:২৭ পিএম

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি" প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে র্যালি, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম আলমাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও বিএডিসি প্রকৌশলী মো. সাইদুর রহমান।
এসময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার ছয়টি ইউনিয়নের মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল মাছচাষীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।