নির্বাচন নিয়ে নতুন শঙ্কা
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:২৫ পিএম

রাজনৈতিক দলগুলো কয়েক দফায় আলোচনার পর জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরে জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন। এ নিয়ে নানা আলোচনার পর বাস্তবায়ন নিয়ে সংকট দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

তবে জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় সংকট দেখা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান- আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে ঠিক বিপরীত অবস্থান নিয়েছে, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদের মতো দলগুলো। তারা গণভোট-গণপরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর দিকেই।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা কোনোভাবে কোনোকিছু চাপিয়ে দিতে পারবো না। তবে দলগুলোর সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করবে কমিশন। প্রথমে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নে বিএনপি অনড় থাকলেও এখন আলোচনায় যেতে আগ্রহী দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস। সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করবো।

অন্যদিকে এনসিপি ও জামায়াতে ইসলামী বলছে, আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যে কারণে শিগগিরই ঐকমত্য কমিশনের স্বাক্ষরিত জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিদও দিচ্ছেন তারা।

জ/উ
দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে : রিজভী

দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে : রিজভী

এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল
আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছিল : মঈন খান

আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছিল : মঈন খান

আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
নির্বাচন নিয়ে যাদের শঙ্কা তারা দেশের পক্ষের শক্তি নয়

নির্বাচন নিয়ে যাদের শঙ্কা তারা দেশের পক্ষের শক্তি নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে
বিএনপিতে ঠাঁই নাই চাঁদাবাজ দখলবাজদের : শামা ওবায়েদ

বিএনপিতে ঠাঁই নাই চাঁদাবাজ দখলবাজদের : শামা ওবায়েদ

বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের কোনো ঠাঁই নেই বলে জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (১৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আলোচনা   খসড়া   প্রস্তুত   জাতীয়   কমিশন   ঐকমত্য   সনদ   বাস্তবায়ন   বিএনপি   জামায়াতে ইসলামী   এনসিপি   ইসলামী আন্দোলন   গণঅধিকার পরিষদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft