কোটালিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কোটালিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৩৬ পিএম

গোপালগঞ্জের কোটালিপাড়ায় মামা বাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে সিধু বিশ্বাস (৫) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সে গৌরনদীর রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে। 

আজ সোমবার বেলা ১১ টায় উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে মুরগির ফার্মে নানি মনিকা বাড়ৈর কাজের সুবাদে অবুঝ মামা খালাদের সাথে ডিম কুড়াতে ফার্মে যায় নিহত সিধু। তখন অসাবধান বশত ঘেরের পানিতে পড়ে ডুবে যায় সে। অনেক খোজাখুজির পর তাকে পানি থেকে তুলে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft