পাঁচবিবিতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:২৯ পিএম

‎গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় সাংবাদিক মহল। 

প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা।
‎আজ শনিবার বেলা ১১টায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের ৩ মাথায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগদান করেন পৌর প্রেসক্লাবের সাংবাদিকগণ।

‎প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সজল কুমার দাস, দৈনিক ইত্তেফাক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, সাবেক সভাপতি আব্দুল হাই, আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, নির্বাহী সদস্য মোস্তাকিন হোসেন, পাঁচবিবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, নির্বাহী সদস্য সাংবাদিক দবিরুল ইসলাম, সুমন চৌধুরী, বাবুল হোসেন, দুলাল অধিকারী, নির্মল রায় দেলোয়ার হোসেন, আল কারিয়া চৌধুরী ও রেজওয়ান হোসেন প্রমুখ।

‎বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে বলেন, সাংবাদিকরা তাদের পেশা দায়িত্বের জন্য বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়। সাগর রুনির মত অনেককেই হত্যা করা হচ্ছে। এসব হত্যার ঘটনায় বিচারের নামে শুধুমাত্র ট্রায়াল চলে। এ কারণে তুহিন হত্যাকারীদের বিচারের নামে কোন ট্রায়াল না করে খুনিদের ক্রসফায়ারে দেওয়ার দাবী জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft