প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৬:০৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। গতকাল বুধবার শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত আদেশে এসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রশাসকের অফিস আদেশ সুত্রে জানা যায়, উপজেলার ২ নং নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, ৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, ১০ নং যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, ১১ নং বাঘবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় এসব ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু প্যানেল চেয়ারম্যানদের দায়িত্বেও জটিলতা থাকায় সংশ্লিষ্ট ইউনিয়নে নাগরিক সেবায় চরম ব্যঘাত ঘটেছে। এমতাবস্থায় ওই ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর ২ নং নন্নী ইউনিয়ন পরিষদ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মোহাম্মদ সোলায়মান ৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ ১০ নং যোগানিয়া ইউনিয়ন পরিষদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির ১১ নং বাঘবেড় ইউনিয়ন পরিষদ।