গারো পাহাড় সীমান্তে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় পণ্য জব্দ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৫০ পিএম

গারো পাহাড় ঘেঁষা শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকা থেকে এসব জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুপুরে এসব তথ্য জানায় বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তঘেষা মায়াঘাসি এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিওপি টহলরত সদস্যরা। বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত তাঁদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেটি জব্দ করা হয়।

বিজিবি'র ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি একত্রিশ লাখ ষাট হাজার টাকা। তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft