আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:০০ পিএম

নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর টহল টিম অস্ত্রসহ বিএনপি নেতাদের আটক করেছেন। আটককৃতদের আজ সোমবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আটককৃতরা হলেন- উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের খয়ের সরদারের ছেলে কামাল সরদার(৪০)। তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। একই ইউনিয়নের মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২) তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউসোব আলী সরদারের ছেলে ফারুক সরদার(৩৮)। 

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম বলেন, আত্রাই-রাণীনগর এলাকায় সেনাবাহিনীর টহল টিম ক্যাপ্টেন ফাহিম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত্রি আনুমানিক সারে দশটায় ভবানীপুর এলাকায় অভিযান চালান। অভিযানকালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেন। পরবর্তী রাত্রি ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় সোপর্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft