গুরুদাসপুরে চাঁদার টাকাসহ ভুয়া এনএসআই আটক
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৩৪ পিএম

নাটোরের গুরুদাসপুরে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা)’র কর্মকর্তা পরিচয়ে চাঁদার পাঁচ লাখ টাকাসহ নাজমুল হোসেন (৩০) নামের এক প্রতারককে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। আটক যুবক গুরুদাসপুর পৌর শহরের খামার নাচকৈড় মহল্লার বাসিন্দা ও উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের কর্মচারী মকবুল হোসেনের ছেলে।

জানা গেছে, উৎকোচের বিনিময়ে সরকারী গুদামে খাবার অনুপযোগী চাল কেনার অপরাধের কথা বলে গুরুদাসপুর উপজেলায় কর্মরত সিএলএসডি (খাদ্য পরিদর্শক) আমিনুল ইসলামের কাছে এনএসআই’র মাঠ কর্মকর্তা দাবী করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো আটক নাজমুল। টাকা না পেলে খাদ্য গুদাম পুড়িয়ে দেবার হুমকিও দেয়া হচ্ছিলো। তিনি দুনীতি দমন কমিশনের ভুয়া চিঠি দেখিয়ে সেটির তদন্ত কর্মকর্তা নিযুক্তিরও দাবী করেন। খাদ্য পরিদর্শক চাঁদা দাবীর বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার ও তার প্রধান সহকারী জুলহাস উদ্দিনকে অবগত করেন। বিষয়টি জেলা প্রশাসককেও জানালে প্রতারককে আটকের ফাঁদপাতা হয়।

রবিবার রাত ৮ টার দিকে প্রতারক চাঁদার ৫ লাখ টাকাসহ ওই কর্মকর্তাকে গুরুদাসপুরে নির্মানাধীন মডেল মসজিদের সামনে আসতে বলে।  চাঁদার টাকা হাতে দিয়ে জাপটে ধরে চিৎকার দিতে থাকলে ওঁত পেতে থাকা সেনাবাহিনী, থানা পুলিশ ও এনএসআই সদস্যরা তাকে আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রধান সহকারী জুলহাস উদ্দিন জানান,এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী ওই যুবক খাবার অনুপযোগী চাল কেনার কথা বলে গুরুদাসপুর উপজেলা খাদ্য পরিদর্শকের নিকট চাঁদাদাবী ও হুমকি ধামকি দেন। বিষয়টি নিয়ে তিনিও ওই যুবকের সাথে কথা বললে তার মাধ্যমে ৫ লাখ টাকায় বিষয়টি সমাধান হয়। আগে থেকেই এনএসআইসহ আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে ফাঁদ পেতে ওই প্রতারককে আটক করা হয়।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ছাড়াও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল হক খন্দকার, সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft