প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:২৬ পিএম

দশমিনায় অপারেশন ডেভিল হান্টে এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ।শুক্রবার দিবগত রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত- কাজী হুমায়ুন কবির (মন্টু) গছানী গ্রামের কাজী বাড়ির শাহ আলম কাজীর বড় ছেলে। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আ'লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাংচুর, সন্ত্রাসী হামলায় বিএনপির অনেক নেতাকর্মীরা আহত হয়।এরপর ওই ঘটনায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখ দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদা সাজুসহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে গতকাল শুক্রবার রাতে ওই মামলায় দশমিনা থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালোনা করে মামালার এজাহারের সন্দিগ্ধ আসামি কাজী হুমায়ুন কবির মন্টুকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ডেভিল হান্টে পরিচালনায় হুমায়ুন কবির মন্টু কাজীকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে