কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:০০ পিএম

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ে একটি সিএনজি অটোরিকশা পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। পরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।

রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft