লালপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এঘটনা ঘটে। মৃত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে মেয়ে ছিল। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিল নিলা বেগম। রাত সাড়ে ৯ টার দিকে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। 

লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শশুর মোঃ খোশবার হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত নীলা বেগমের শাশুড়ি মোছাঃ মর্জিনা বেগম (৫০) কে আটক করে পুলিশ। 

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার (১ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মৃত গৃহবধূর স্বামী ও শশুর পালাতক তাই রহস্য উদঘটন করতে জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়িকে আটক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft