মোহনগঞ্জে গরু ঝালা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:২৯ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে গরু বীজ ধান (ঝালা) খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা দিকে উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের নয়াপড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে, ইছু মিয়ার বীজধান ক্ষেত (ঝাল) জামাল মিয়ার গরু খাইতেছিল এমন সময় হেকিম নামের এক ব্যাক্তি ডাক দিয়ে বলেন জামাল তোমার গরু ইছু ভাইয়ের ঝালা ক্ষেত খাইতেছে। 

গরুর মালিক জামাল মিয়া বলেন, ইছু মিয়ার ক্ষেত খাইতেছে তোমার কি হয়েছে। তর্কাতর্কির এক পর্যায়ে ইছু মিয়ার ছেলে সহ লোকজনরা জামালের দিকে ছড়াও হয়। পরে জামাল দৌড়ে বাড়িতে গিয়ে তার লোকজন-সহ দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে সংঘর্ষে জড়ান। 

আহতরা হলেন, জয়পুর গ্রামের মোঃ শিপন বেগ (৪২), তার বড় ভাই মোঃ মাসুদ মিয়া (৪৮),মোঃ রবিন মিয়া (১৯)।
তাদেরকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

শিপন বেগ জানান, আমরা দুই ভাই হাওরে হাঁস রাখতেছিলাম। মারামারির ঘটনা শুনে বাড়ির দিকে আসতে ছিলাম এমন অবস্থায় জামাল সহ তার লোকেরা দেশীও অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। 

রবিন মিয়া বলেন, আমি ১ লক্ষ্য ৫ হাজার টাকা নিয়ে ধর্মপাশা হাঁস কিনতে গিয়েছিলাম। বাড়িতে মারামারির ঘটনা আমার জানা ছিলনা তাই অটো দিয়ে তাদের বাড়ির সামনের সড়ক দিয়ে যাওয়ার পথে আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করে পেন্টের পকেট থেকে ১ লক্ষ্য টাকা নিয়ে গেছে। এবং  পেন্টের অন্য পকেটে ছিল ৫ হাজার টাকা সেগুলো আছে। 

মোঃ জামাল মিয়া বলেন, তাদের ঝালা ক্ষেত আমার গরু ক্ষতি করেছে। বলেছি তাদের আমি ক্ষতিপূরণ দিয়ে দিব। তার পরেও আমার ছেলেকে তারা মারধর করেছে।

এ ঘটনায় মোঃ শিপন বেগ বাদী হয়ে ১১ জনকে আসামী করে থানায় অভিযোগ করেছেন। 

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft