পানছড়িতে আবার ইউপিডিএফ-জেএসএস গোলাগুলির খবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৮:২৬ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে একদিনের ব্যবধানে পাহাড়ি আঞ্চলিক দল ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে আবার গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

আজ রোববার (২৭ জুলাই) দুপুরে পানছড়ির দুর্গম তারাবন নামক এলাকায় এই ঘটনা ঘটে।

মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটির বিষয়ে এখন পর্যন্ত সংগঠন দুটির পক্ষ থেকে কোনো বক্তব্যও মেলেনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গোলাগুলির খবর শুনেছি। তবে কাদের মধ্যে গোলাগুলি তা নিশ্চিত নই।

গত শুক্রবার (২৫ জুলাই) রাতে দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয়ের মধ্যে প্রায় ২৫০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে জানা যায়। এতে চারজন নিহত হওয়ার খবর শোনা গেলেও কোনো পক্ষ তা নিশ্চিত করেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft