পাঁচবিবিতে একই গ্রামের চার বাড়িতে দুর্ধর্ষ চুরি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৭:৩৩ পিএম

পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে একই রাতে ৪টি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। 

চুরি যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।

ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, চোরেরা গভীর রাতে ঘরের জানালা কেটে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে ছিটিয়ে সবাইকে অচেতন করে রাখে।

‎প্রথম ঘটনাটি ঘটে আব্দুল জব্বারের পুত্র মাহমুদুন নবী কলম মাস্টারের বাড়িতে।

‎পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমিয়ে পড়ার পর চোরেরা জানালা কেটে ঘরে ঢুকে আলমারিতে রাখা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

‎পরদিন ফজরের নামাজের পর ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি বুঝতে পারেন।

‎এরপর ধীরে ধীরে আরও ৩টি বাড়িতে চুরির খবর প্রকাশ্যে আসে।

‎মজিবর রহমান মোজামের পুত্র হাবিবুর রহমানের বাড়ি থেকে চুরি গেছে প্রায় ২ ভরি স্বর্ণ। কিনু মিয়ার পুত্র আব্দুর রশিদের বাড়ি থেকে চুরি গেছে ৪০ হাজার টাকা। আইয়ুব আলীর পুত্র তুহিনের বাড়িতে চোরেরা প্রবেশ করলেও কোনো মালামাল নিতে পারেনি।

‎ভুক্তভোগী কলমের ভাই মাহফুজার রহমান অভিযোগ করে বলেন, এলাকার একটি চোর চক্র দীর্ঘদিন ধরে স্যালো মেশিন, পানি উত্তোলনের মোটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের ধারণা, এই স্থানীয় চোররাই এসব চুরির সঙ্গে জড়িত।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো শ্রীমন্তপুর গ্রামে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। গ্রামবাসীরা রাত জেগে পাহারা দেয়ার ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft