রাজধানীর ডেমরায় হেলে পড়েছে বহুতল ভবন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৬:২৮ পিএম

রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে ছয়তলা একটি ভবন পাশের ভবনে হেলে পড়েছে। আজ রোববার (২৭ জুলাই) ডেমরা স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়তলা ভবনটি পাশের সাততলা আরেকটি ভবনে হেলে পড়েছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।

ডেমরা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, হেলে পড়া ভবনটিতে থাকা লোকজন নিরাপদে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। হেলে পড়া ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft