কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ীর ওমান প্রবাসী শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো-জেটাতো ভাই।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইব্রাহিম ও নাদিম বৃষ্টির পানিতে মাছ ধরতেছিলো। এসময় তারা পুকুর পাড়ে যায়। পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় তাদের একজন পকুরে পড়ে গেলে অন্যজন তাকে ধরতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহ থেকে পুকুরে জাল মারার পর তাদের ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এবিষয়ে চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকার মানুষের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft